1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আজও বড় সংকট — অপরাধ অনুসন্ধানের বর্ষপূর্তিতে আলোচনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামে আয়োজিত দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা এবং প্রশিক্ষণ হলো সাংবাদিকদের মৌলিক ও পেশাগত অধিকার। তারা উল্লেখ করেন, সাংবাদিকরা জাতির দর্পণ; গণমাধ্যমের উপর আঘাত মানেই রাষ্ট্রের উপর আঘাত।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে নগরীর সিইপিজেড এলাকার গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁয় বাংলাদেশ সাংবাদিক ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ হায়দার আলী এবং সঞ্চালনা করেন দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া হোসেন সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগরের সহ-সভানেত্রী ও বন্দর থানা সভানেত্রী শাহিদা খানম মালা এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন। এছাড়া বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রধান উপদেষ্টা অসিত গাইন, দক্ষিণ অঞ্চলের সভাপতি ফকির মোহাম্মদ মিরাজ আলী শেখ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে. এম. রুবেল, সাংবাদিক ক্লাবের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক ইব্রাহিম খলিল বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ-এর সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ দেবনাথ অপু, দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক এম. মোসলেহ উদ্দিন বাহার, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, আমিনুল ইসলাম, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ রুবেল, আবু হানিফ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম খান, বিদ্যাঙ্গন টিভির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদুল করিম খান, অঙ্কুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপন, সাংবাদিক মোহাম্মদ মনির তালুকদার, মোঃ নুর উদ্দিন, আবুল খায়ের, মোঃ মোশারফ হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকতার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় স্বাধীনতা, সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা এবং নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park