1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তদন্তে অনিয়মের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়ে দুদকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শের আলী।

এ সময় বক্তব্য দেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম এবং প্রেসক্লাব, গোপালগঞ্জের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, ভয়ভীতি, হয়রানি কিংবা মিথ্যা মামলার মাধ্যমে সাংবাদিকদের সত্য প্রকাশের পথ কখনোই রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনে শেখ তুহিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, দুদকের তদন্ত এবং গ্রেপ্তারের দাবি মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে এমন দাবি এই প্রতিবেদনে করা হচ্ছে না।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park