1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমাই প্রেসক্লাবের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে লালমাই প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. জয়নাল আবেদীন জয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. নূরে আলম মানিক, সহ-অর্থ সম্পাদক ও অপরাধ বিচিত্রা লাকসাম উপজেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম, লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন প্রতিবেদক মো. মোস্তফা কামাল মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম সাংবাদিক মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে।” তারা সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park