1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাংবাদিক শিবলীর অকাল মৃত্যুতে লোহাগড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান ষ্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয় । পরে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। পবিত্র কোরআন তিলয়াওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ। 

দোয়া মাহফিল এ সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, জহির ঠাকুর, শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কোন সরকারের আমলেই সাংবাদিদের পাশে সেভাবে দাঁড়ানো হয়না। সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে যাতে করে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাড়ানোহয়। এসময় বক্তারা সাংবাদিক শিবলীর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিল এ নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ চ্যানেল এস টেলিভিশন এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park