1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নার বহিষ্কার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

অভিযোগ—সংগঠনের নীতিমালা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততায় সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি বাংলাদেশ তাদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুন্নাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শাহজামাল (রাজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মুন্না (পিতা—মো. বাবুল), যিনি দক্ষিণ হালিশহর নারিকেলতলা এস. আলম বি. আলম গলির শেষ প্রান্ত, সিডিএ বালুর মাঠ প্রাঙ্গণ, রহমান ম্যানশনে বসবাস করেন, তিনি সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী কাজ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি অপরাধ ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এ কারণে সংস্থার সংবিধানের ধারা–০৬ এর (খ) ও (গ) অনুযায়ী ১২ অক্টোবর ২০২৫ তারিখ থেকে তাকে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত হওয়ার পর থেকে তিনি সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

সংস্থার সদস্য–সচিব সোনিয়া আক্তার মুন্নি ও মহাসচিব শাহজামাল (রাজ) স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), র‍্যাবের মহাপরিচালক, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার চট্টগ্রামসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি একটি অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা, যার নির্বাহী কার্যালয় খুলনা শহরের কে.সি.সি. সুপার মার্কেটে এবং কেন্দ্রীয় কার্যালয় ঢাকা নয়াপল্টনে অবস্থিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park