1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরায় বিজিবির অভিযান, দশ লাখ টাকার মালামাল আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পদ্মশাখরা, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও মাদরা বিওপি’র সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া হতে ৫২৪ পিস ভারতীয় ইয়াবা, তলুইগাছা বিওপির জোয়ানরা মজুমদার খালমূখ নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার ভাদিয়ালী মাঠ হতে ৫ বোতল ভারতীয় মদ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল কলারোয়ার বোয়ালিয়া মাঠ হতে ৫ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী হতে ২০ বোতল মদ, পদ্মশাখরা বিওপির সদস্যরা সদর থানার দক্ষিণ হাড়দ্দহা হতে ৪৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় রসুন আটক করে। কুশখালী বিওপির সদস্যরা শ্মশান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা মজুমদার খালমূখ হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অপরদিকে কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার কাকডাঙ্গা মাছের ঘের এবং ভাদিয়ালী মাঠ হতে ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বোয়ালিয়া মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মোট নয় লক্ষ একান্ন হাজার সাতশত টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, ভারতীয় এসব অবৈধ মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park