1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরায় বিজিবি’র পৃথক অভিযান, বন্যপ্রাণীসহ কোটি টাকার পণ্য আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বিজিবি সদস্যরা। অভিযানে মাদকদ্রব্যসহ এক কোটি ১৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হায়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, বৈকারী, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন লক্ষীদাড়ী নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় মদ, ঘোনা বিওপির সদস্যরা দাঁতভাঙ্গা নামক স্থান হতে এক হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার সুলতানপুর ইটের ভাটা নামক স্থান হতে ১ বোতল ভারতীয় এলএসডি, ১ বোতল ভারতীয় ইনজেকশন ড্রাগ এবং এক হাজার পিস ভারতীয় ইয়াবা আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার আমবাগান নামক স্থান হতে ৬ বোতল ভারতীয় মদ আটক করে।

অপরদিকে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান হতে ৮৪ হাজার টাকা মূল্যের বাংলাদেশী রসুন আটক করে। বৈকারী বিওপির সদস্যরাসাতানী নামক স্থান হতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বাংলাদেশী বন্যপ্রাণী আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী এবং গেড়াখালী নামক স্থান হতে ১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটককৃত এসব চোরাচালানী মালামালের মূল্য এক কোটি ষোল লক্ষ পঞ্চান্ন হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ তা করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উলে¬খযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park