
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বড় কাশিপুর এলাকায় ভূমি বিরোধের জেরে মো. রাজিবুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় রাজিবুলসহ তার স্ত্রী আনোয়ারা পারভীন ও শিশু পুত্র গুরুতর আহত হয়েছেন।
হামলার ঘটনা ও এজাহারের তথ্য:
পাটকেলঘাটা থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাজিবুল ইসলাম তার ধানের জমিতে পরিচর্যা করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযুক্তরা: মো. আক্তার আলী খান, শহিদ খান, বক্কার আলী, হাসান আলী খান, মোক্তার আলী খান, রিয়াদ আল আমিন, হায়দার আলী, হযরত আলী শেখ, ইমামুল, জান্নাতুল, লতিফা, শেখ শরিফুল ইসলাম কাজু, আরিজুল ইসলাম ওরফে গজিব, মোখলেছুর রহমান ওরফে সজিবসহ আরও অনেকে।
গুরুতর আহত রাজিবুল, স্ত্রীর স্বর্ণালংকার ও অর্থ লুট:
হামলায় রাজিবুল ইসলামের মাথায় রামদার কোপ লেগে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী আনোয়ারা পারভীনকেও বেধড়ক মারধর করা হয়। এসময় তার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ও ১৯ হাজার টাকা লুট করা হয়।
হামলার পরও অব্যাহত হুমকি:
আহত রাজিবুল ইসলামের পরিবার অভিযোগ করেছে, হামলার পরও সন্ত্রাসীরা তাদের হুমকি দিয়ে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য:
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি বলেন, “আসামিরা জামিনে থাকায় আমরা তাদের গ্রেপ্তার করতে পারছি না। তবে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।