1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় কমান্ডার ১০৫ পদাতিক বিগ্রেড, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরা জেলা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১০০ ঘটিকায় উল্লিখিত বেড়ি বাঁধটির একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park