1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরার কলারোয়ায় বিধবা নারীর বসতভিটা দখলের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দেয়াড়া জানখা গ্রামে এক বিধবা নারী তার স্বামীর রেখে যাওয়া বসতভিটা দখলের চেষ্টার বিরুদ্ধে থানায় অভিযোগ করেও পুলিশি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী রেহেনা বেগম বর্তমানে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

জানা যায়, গত ২৭ জুন ২০২৫ তারিখ বেলা ১১টার দিকে মৃত শাহ আলম গাজীর স্ত্রী রেহেনা বেগমের বাড়িতে তার স্বামীর চাচাতো ভাই ও তাদের সন্তানরা হামলা চালায়। তারা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, টয়লেট ভেঙে ফেলে, ফলজ গাছপালা কেটে নিয়ে যায় এবং রেহেনা বেগম ও তার ছেলে শাহ জামান রাজকে হত্যার হুমকি দেয়।

ঘটনার পর রেহেনা বেগম কলারোয়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১২৩০। কিন্তু অভিযোগ রয়েছে, পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে যায়নি বা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

জিডিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন— মো. মোশারফ হোসেন, আব্দুস সত্তার গাজী, ইয়াসিন আলী গাজী, সুমন, আরাফাত, আশরাফুল ইসলাম, সাকিব, জাফর। তাদের পিতার নাম যথাক্রমে— মৃত ইউসুফ আলী গাজী, খলিলুর রহমান, মোশারফ হোসেন, আব্দুস সত্তার ও রওশন আলী গাজী।

ভুক্তভোগী রেহেনা বেগম বলেন, “অভিযুক্তরা জোরপূর্বক বাড়িতে ঢুকে গাছ কেটে নিচ্ছে, গরু ছাগল বেঁধে রাখছে, এমনকি আমাদের হুমকি দিয়ে বলছে যাতে আমরা ভিটেমাটি ছেড়ে চলে যাই। থানায় অভিযোগ করার পরও কেউ দেখতে আসেনি।”

এ বিষয়ে কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা সজিব বালা বলেন, “আমি কোর্টের অনুমতির জন্য আবেদন করেছি। অনুমতি পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবো।”

রেহেনা বেগম তার জীবনের নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ এবং স্বামীর রেখে যাওয়া বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park