1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধে ইউছুফ আল আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় গ্রাম ডা: রতন দাশ, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, মো. মাসুদ হোসেন, ডা. মহিবুল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১০ ম গ্রেডে যোগদান করে অনিয়মতান্ত্রিক ভাবে অধ্যক্ষের পদ দখল করে দীর্ঘ ৪ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেজে কে এম মিজানুর রহমান আওয়ামীলীগ নেতাদের ম্যানেজ করে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)। এসব করেও দিব্বি বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার সব অপকর্ম। তার বিরুদ্ধে ভবন সংস্কারের নামে ভুয়া টেন্ডার ও ভাউচার, সকল মালামাল ক্রয়ে ঘুষ গ্রহণ, নিয়োগে বানিজ্য, বিভিন্ন ট্রেডে ঘুষ নিয়ে ভর্তি, পিডিও ভর্তির সরকারী টাকাসহ বিভিন্ন প্রকল্পের প্রায় কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

বক্তরা আরও বলেন, আসলে তার খুটির জোর কোথায়? এত দূর্নীতি করেও সে কি ভাবে পার পেয়ে যাচ্ছে? তার এসব দূর্নীতির সহযোগি হিসেবে কাজ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিটিসি’র সাবেক জব প্রেসমেন্ট অফিসার (জেপিও) নেই আরিফুল ইসলাম।

এছাড়া ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত টাকা আত্মসাৎকারী দুর্তীবাজ অধ্যক্ষ কে এম মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণের দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park