1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরার তালায় শিক্ষক হত্যার পর গণপিটুনিতে ঘাতকের মৃত্যু: এলাকায় শোক ও উত্তেজনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: সাকিব আল হাসান

সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘাতক রাজু গাজী (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) বিকেলে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষক শরিফুল তালা উপজেলার হরিহর গ্রামের বাসিন্দা এবং মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর অভিযুক্ত রাজু একই উপজেলার শাহাপুর গ্রামের খোকন গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে রাজু মাদ্রাসায় গিয়ে শিক্ষক শরিফুলকে ডেকে বাইরে নিয়ে আসেন। হঠাৎ করেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তিনি শিক্ষককে উপর্যুপরি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। তাঁর আর্তনাদে এলাকাবাসী ছুটে এসে রাজুকে আটক করে এবং ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে রাজুও ঘটনাস্থলেই প্রাণ হারান।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন বলেন, “রাজু মানসিক ভারসাম্য হারিয়েছিল বলে জানা যায়। তবে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।”

খবর পেয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, “উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park