1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরার তিন নারী ফুটবলারদের গণসংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়ন সাতক্ষীরার তিন নারী ফুটবলারদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেমসহ অন্যরা। অনুষ্ঠানে তিন কৃতি খেলোয়াড়দের প্রত্যেককের হাতে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, নারীরা প্রাগতৈহাসিক সময় থেকেই বঞ্চিত হয়ে আসছে। নিপীড়িত হয়ে আসছে। সেখান থেকে বের হয়ে সাতক্ষীরার তিন নারী ফুটবলার সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়েছে। এটি গর্বের বিষয়, প্রত্যেকের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। পরিশ্রম করতে হবে। সাতক্ষীরার সুনামের জন্য প্রত্যেকই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park