1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ আটক-১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

গত ০৭ জুলাই ২০২৪ রোববার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি দিয়ে স্বর্ণ ভারতে পাচারের হবে।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিকনির্দেশনায় হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আনুমানিক সকাল ৭টার দিকে উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ মাসুদ রানা (২৬), পিতা-মোঃ শহিদুল ইসলাম, গ্রাম-লক্ষীদাড়ী, ডাকঘর-ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা‘কে আটক করে।

পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে বড় ০১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ০৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম যার মূল্য ১,০৭,৩৩,৭১৩/- (এক কোটি সাত লক্ষ তেত্রিশ হাজার সাতশত তের) টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park