1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাতক্ষীরা কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দুই বাংলাদেশী নাগরিক আটক 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

১১ অক্টোবর আনুমানিক ১১,৪৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর কালিয়ানি বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে দুই জন বাংলাদেশী নাগরিক ভারতে পাচারকালে আটক করে।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর অধীনস্ত কালিয়ানি বিওপির সাংঘন সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় উক্ত স্থানে দুইজন ব্যক্তি আগমন করলে টহলদল বর্ণিত স্থান হতে (১) মোঃ আজিজুল গাজী(৪৫), পিতা-মৃত নরিম গাজী (২) মোছা: শাহানারা খাতুন ৪২, স্বামী-মোঃ আজিজুল গাজী উভয়ের গ্রাম-পশ্চিম খদ্দের, পোষ্ট-খদ্দের থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে সংথে থাকা বাংলাদেশী টাকা-১,৫০০ টাকা, ভারতীয় রুপি-২,৪৫০ টাকা, ২টি মোবাইল সেট, সীম ১টি ০১৭৬২১৩৪৪১৯(মডেল REALME & ITEL বাটন ফোন), ভারতীয় এনআইডি কার্ড-২টি এবং ভারতীয় স্মার্টকার্ড ১টিসহ আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।

উল্লেখ্য, আটককৃত বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিওে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানবপাচারী চক্রের তিন জনকে পলাতক আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park