1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাবেক এমপি মুক্তিসহ ১৩৭ জনের নামে আদালতে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল-১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান ( ওসি খাঁ ), কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার, কলাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েসসহ ১৩৭ জনের নামে নাশকতার মামলা করেছেন বিএনপি নেতা মো. সরাফত আলী।

বুধবার (২৮ আগস্ট) নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দাখিল করা হলে বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিকেলে বাদীসহ বিএনপির লোকজন নড়াগাতি কেজি স্কুল মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে আসামিরা বে-আইনি জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক ও হাতবোমাসহ বিএনপির সমাবেশে আক্রমণ করে। আসামিরা বোমার বিস্ফোরণ ঘটালে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় তারা শর্টগান ও বন্দুক দিয়ে গুলি ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বাদী থানায় মামলা করতে গেলে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকায় আসামিদের প্রভাবে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি। ফলে মামলা করতে বিলম্ব হয়েছে মর্মে বাদী বিবরণে উল্লেখ করেছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘নড়াইলের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহণ করে আমাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park