1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাবেক এমপি শেখ সাহিদুর রহমানের ৩য় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

সাবেক এমপি, বার্ বার্ নির্বাচিত চেয়ারম্যান, প্রখ্যাত জননেতা, দিঘলিয়ার কৃতি সন্তান শেখ সাহিদুর রহমানের ৩ য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামবাসীর আয়োজনে ২২ আগষ্ট বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া মোল্লার মোড়ে বিকাল ৪ টায় শেখ আবু জাফর এর সভাপতিত্বে এবং অধ্যাপক সেখ মুনিবুর রহমান (মুনিম) এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি শেখ সাহিদুর রহমানের স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমির আলী, মোঃ শাহীন, মেম্বার খান আরিফুল ইসলাম, প্রভাষক মোল্লা সালাউদ্দিন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোঃ হোসেন আলী, মেম্বার পাখি বেগম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোবাহান মোল্যা, এবিএম আতিকুল ইসলাম, এবিএম শফিকুল ইসলাম, জিএম আকরাম, এমএ বাচা, মোঃ সোহরাব হোসেন, মোঃ নাসিম, শামিমুর রহমান এবং শেখ আনসার আলী সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, “দিঘলিয়া এলাকাটি মূলত পাটশিল্পের জন্য খ্যাত। এখানে রয়েছে বেশ কয়েকটি জুটমিল এবং অনেকগুলি পাটের গোডাউন। এছাড়া খুলনার শিল্প এলাকা এই দিঘলিয়ার পাশ দিয়েই অবস্থিত। তাই এই এলাকায় প্রচুর পরিমাণে শ্রমিকদের বসবাস। সাবেক এমপি শেখ সাইদুর রহমান সর্বদাই কৃষক, শ্রমিক তথা শ্রমজীবী মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন।

তিনি সর্বদাই মেহনতি মানুষের কথা ভাবতেন, তাদের পক্ষে কথা বলতেন এবং তাদের যেকোন বিপদে-আপদে পাশে দাঁড়াতেন। তার নীতি এবং আদর্শ ছিল গরিব-দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফোটানো। মেহনতী মানুষের আনন্দতে তিনি হাসতেন এবং দুঃখে তিনি ভারাক্রান্ত এবং ব্যথিত হতেন। তিনি চাইলে অনেক ধন দৌলতের মালিক হতে পারতেন, ঢাকায় কয়েকটি বাড়ি করতে পারতেন, গাড়ি করতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই। এমনই এক কালজয়ী পুরুষ ছিলেন শেখ সাইদুর রহমান। তাই আপনারা যদি তাকে ভালোবাসেন , তাঁর আদর্শ যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনাদের মনে প্রাণে তাঁর নীতি ও আদর্শকে ধারণ করে অনুসরণ করতে হবে। তিনি চলে গেছেন কিন্তু তিনি তার কাজ কর্মের মধ্য দিয়ে এ এলাকার জনগণের মাঝে বেঁচে আছেন। মহান রাব্বুল আল আমিন তাকে বেহেস্ত নসিব করুন।” আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাজমুস সাকিব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park