1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাভারে চলন্ত বাসে ছিনতাই, গ্রেফতার ৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনির মণ্ডল, সাভার

সাভারের ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন—আকাশ মিয়া (২৮), সাইদুল ইসলাম সজিব (২৮), মো. জুয়েল মিয়া (২০) ও মিরাজ হোসেন (২৫)।

পুলিশ জানায়, গত ২ মার্চ ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর এক মাস আগেও তারা একই এলাকায় শুভযাত্রা পরিবহনে একই কায়দায় ছিনতাই করেছিল।

এ ঘটনায় থানায় মামলা হলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে সাভারের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার বার্মিজ চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park