1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেক্স নিউজ

 

বিভাগীয় পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেমা-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন’ শীর্ষক আলোচনা সভা আজ (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ হলো ধর্মীয় ও সামাজিক নেতা। সমাজে তাদের কথা সকলে মন দিয়ে শোনেন। ইসলাম ধর্মকে ইতিবাচকভাবে সমাজের মানুষের কাছে প্রচার ও বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। আলেম-ওলামারা সমাজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, এটা আপনাদের অনুধাবন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park