
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ২০মিনিটের দিকে হঠাৎ করেই মাধ্যম দুটি থেকে ব্যবহারকারিদের একাউন্ট আপনা থেকে লগ আউট হয়ে যায়।
এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, সেখানের ব্যবহারকারিদের কেউই মাধ্যমগুলো ব্যবহার করতে পারছেন না। তবে হঠাৎ কেন এমন বিপর্যয় তার নির্দিষ্ট কারন এখনো জানা যায়নি।