1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সাহসিক ও ন্যায়পরায়ণ সাংবাদিক: কিশোরগঞ্জের নিজাম উদ্দীন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

কিশোরগঞ্জের সাংবাদিক জগতে চার বছরেরও বেশি সময় ধরে সততা ও ন্যায়ের পক্ষে নিবেদিতভাবে কাজ করে আসছেন নিজাম উদ্দীন। তার সাংবাদিকতা যাত্রা শুরু হয়েছিল জাতীয় দৈনিক বাংলার দূত এবং চেতনায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে। পরবর্তীতে তিনি স্বাধীন একাত্তর অনলাইন নিউজ পোর্টালে ক্রাইম ও অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমে নিজস্ব সুনাম প্রতিষ্ঠা করেন।

নিজাম উদ্দীন কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ কিশোরগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠান ও অঞ্চল ভিত্তিক অনিয়ম, দুর্নীতি ও মাদক বিষয়ক প্রতিবেদনের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মধ্যে পরিচিতি অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে তাকে নন্দিত টেলিভিশনে কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজাম উদ্দীনের প্রতিবেদনের মূল লক্ষ্য হলো সৎ ও ন্যায়সঙ্গত সংবাদ প্রকাশ করা। রেলওয়ে টিকেট কালোবাজারি, হাসপাতাল দুর্নীতি এবং সমাজের প্রান্তিক জনগণের প্রতি অন্যায়ের প্রতিবাদ—সব ক্ষেত্রেই তার রিপোর্টিং প্রমাণ করে যে তিনি সত্য ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

সহকর্মী ও পাঠকরা তাকে কিশোরগঞ্জের সাংবাদিক জগতে দৃষ্টি উজ্জ্বল এক নক্ষত্র হিসেবে অভিহিত করেন। তার সাহসিকতা ও নিষ্ঠার কারণে নিজাম উদ্দীন কেবল সাংবাদিকতার ক্ষেত্রেই নয়, বরং স্থানীয় সমাজের ন্যায় প্রতিষ্ঠায়ও এক অনন্য ভূমিকা রাখছেন

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park