1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সি,এম,বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

নড়াইলের নড়াগাতী থানার চাপাইল মুলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন (বুধবার) দুপুরে স্কুল চত্বরে ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এ প্লাস পাওয়া তিন শিক্ষার্থীসহ ৫২ জনকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া জিপিএ ৫ পাওয়া তিন জনকে বইও উপহার দেওয়া হয়।

বাংলা বিষয়ের সিনিয়র শিক্ষিকা শার্মিলা আক্তার ও খান আজিজুর রহমানের সঞ্চালনায় ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাইজিদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষকবৃন্দসহ অভিভাবক ইকবাল হোসেন, শিকদার কোমর উদ্দিন, চৌধুরী নাজমুল ইসলাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মোল্যা, শামসুল হক শেখ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মোল্যা ও ইউসুফ আলী শিকদারসহ অত্র স্কুলের শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে মোঃ বাইজিদ মোল্যা বলেন, ২০২৪ সালে আমাদের স্কুল থেকে ৫৩ জন শিক্ষার্থী এস,এস,সি পরীক্ষা দিয়ে ৫২ জন উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও লেখাপড়ায় মনোযোগী করতে সভাপতি হিসাবে আমিই প্রথম সংবর্ধনার আয়োজন করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভাল ফলাফল ধরে রাখতে সকলকে রাজনীতির উর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া খুব শিঘ্রই চার তলা ভবনের কাজ শুরু হবে বলে জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park