1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে সিটিটিসি প্রধানের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

হিউম্যান ট্রাফিকিং ও মানিলন্ডারিং প্রতিরোধে সিটিটিসি’র সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিমের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫ খ্রি.) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে Mr. Pawel Busiakiewicz, হেড অব ইউনিট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স, ইউরোপিয়ান ইউনিয়ন এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতকালে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় ইইউ প্রতিনিধিদল হিউম্যান ট্রাফিকিং ও মানিলন্ডারিং প্রতিরোধে সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান এর ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park