1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সিবিএ নির্বাচনের দাবিতে মোংলা বন্দরে বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন ইস্যুতে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বন্দর এলাকা। গঠিত এডহক কমিটি নির্বাচন নিয়ে কালক্ষেপনসহ সিবিএ’র ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং কর্তৃপক্ষের উর্ধ্বতন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে উদ্ভূত পরিস্থিতি সৃস্টি হয়েছে। এ সকল ইস্যুতে রোববার (৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় সিবিএ কার্যালয়ের সামনে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে বন্দর কর্মচারীরা।

এসময় বক্তব্য রাখেন-সিবিএ’র সাবেক সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, কর্মচারী নেতা ফরহাদ হোসেন, মনিরুজ্জামান প্রমুখ। 

এ সময় কর্মচারী সংঘের নেতারা অভিযোগ করেন- গত বছর ৮ আগষ্ট কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে আঞ্চলিক শ্রম অধিদপ্তর এডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন প্রদান করে।

এডহক কমিটির ৪৫ দিনের মধ্যে কর্মচারী সংঘের নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও এডহক কমিটির আহবায়ক (মবক কর্মচারী) মতিউর রহমান সাকিব ও সদস্য সচিব মোঃ আসিফ নাইম বিভিন্ন মামলা মোকাদ্দমা দায়ের সহ নানা চক্রান্তে লিপ্ত হয়েছে। এতে কর্মচারী সংঘের নির্বাচন না হওয়ায় একদিকে যেমন মবক-এর ব্যবস্থাপনা স্বাভাবিক কার্যক্রম গ্রহণ করতে পারছে না, অন্যদিকে নির্বাচিত প্রতিনিধি না থাকায় কর্মচারীরা তাদের ন্যায়সংগত দাবি থেকে বঞ্ছিত হচ্ছে। এ ছাড়া কর্মচারী সংঘের ব্যাংক হিসাব হতে এডহক কমিটি অবৈধ অর্থ উত্তোলন করে তছরুপ করছেন। এ সকল অনিয়মের বিষয় প্রতিবাদ করায় কর্মচারী সংঘের সাবেক নেতা সহ বন্দর ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা উর্ধ্বতন ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানী করা হচ্ছে।

এমনকি নির্বাচনে অংশ নিতে পারে এমন সম্ভব্য প্রার্থীকে কর্মচারী সংঘের সদস্যপদ বাতিল করার অভিযোগ এডহক কমিটির বিরুদ্ধে। এ অবস্থায় এডহক কমিটি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ দ্রুত নির্বাচনের দাবি করছেন বন্দরের কর্মচারীরা। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রায় তিন শতাধিক বন্দর কর্মচারী অংশ গ্রহন করেন।

তবে অভিযোগের বিষয় এডহক কমিটির আহবায়ক (মবক কর্মচারী) মতিউর রহমান সাকিব নানা অনিয়মের বিষয় অস্বীকার করে বলেন, আইনী জটিলতা সহ নানা কারনে সিবিএ’র নির্বাচন বিলম্বিত হচ্ছে। আর সংঘের ব্যাংক হিসেবে থেকে কি পরিমান টাকা উত্তোলন করেছেন সে বিষয় কোন মন্তব্য করেননি তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park