
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের শাহজাদপুরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন টাইমস নিউজ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বর্ষপূর্তির এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাই টিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ।
অনুষ্ঠানে মুন টাইমস নিউজ-এর পক্ষ থেকে জানানো হয়, এই পথচলা পাঠকের ভালোবাসা ও সহযোগিতায় সম্ভব হয়েছে। আগামীতেও সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।