1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার মালামাল আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ঘোনা, ঝাউডাঙ্গা ও হিজলদী বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার মোবারকের মোড় হতে ৫০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালী হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

এদিকে ঘোনা বিওপির বিজিবি সদস্যরা সদর থানার মোবারকের মোড় হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার জুগলী বাড়ি মোড় হতে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।

এছাড়াও হিজলদী বিওপির একটি আভিযানিক দল সীমান্তের বড়ালী নামক স্থান হতে ৩৫ হাজার টাকা ভারতীয় ওষুধ আটক করে। নাটক মালামালের মূল চার লাখ ৮২ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় সব মালামাল জব্দ করা হয়।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park