1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টা: যুবকের কোমর থেকে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার বার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় আফসার আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কোমরে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

সীমান্তে ওঁৎ পেতে ছিল বিজিবি;

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল দল সুলতানপুর সীমান্তের ছয়ঘড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের কাছে ওঁৎ পেতে থাকে।

কিছুক্ষণ পর মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যেতে থাকা আফসার আলীকে আটক করা হয়। পরে তার কোমরে বাঁধা লাল কাপড়ের বেল্ট থেকে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা ও পরবর্তী পদক্ষেপ:

বিজিবির পক্ষ থেকে আটক যুবককে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park