1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে ৪ জেলে আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী শ্যামনগর 

সাতক্ষীরার সুন্দরবনের হেতালবুনিয়া এলাকা থেকে চারজন জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্টপেট্রোল টিম। রবিবার নিয়মিত টহল চলাকালীন তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যেকোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু জেলে নিয়ম অমান্য করে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। অভিযানে তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

স্মার্টপেট্রোল টিমের লিডার আব্দুল কারিম জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকা সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। তবে বারবার কিছু জেলে আইন ভঙ্গ করছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সোমবার সকালে আটককৃত জেলেদের বুড়িগোয়ালিনী স্টেশনে আনা হয়েছে। পরে বন আদালতে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো: হালিম শেখ (৬০), জুব্বার মালী (৫৮), তৈবুর রহমান (২৫) ও জাহাঙ্গীর আলম (৩২)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু জেলে অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকার করছে, যা নদী ও বনজ সম্পদের ক্ষতি করছে। স্থানীয় পরিবেশবিদরা মনে করেন, বনবিভাগের এ ধরনের অভিযান সুন্দরবন রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park