
আজ ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানা যায় যে হিরণ পয়েন্ট এলাকায় ৩ জন জেলে ইঞ্জিনচালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে পড়েছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার কার্যক্রম:
পরবর্তীতে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে ৩ জেলেকে উদ্ধার করে। পরে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উদ্ধারকৃত জেলেরা সকলেই বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।