1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে আনারুল বাহিনীর সহযোগী বিল্লাল আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সংবাদ প্রতিবেদন:

সুন্দরবনের শিবসা নদীর পশ্চিম তীরের মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মোঃ বিল্লাল হোসেন (৩৩) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত বিল্লালের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা বনের ভেতরে পালিয়ে গেলেও কোস্ট গার্ড সদস্যরা সাঁড়াশি অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে।

জিজ্ঞাসাবাদে বিল্লাল জানায়, সে দীর্ঘদিন ধরে সুন্দরবনের ডাকাতি কার্যক্রমে যুক্ত এবং আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল। তিনি খুলনার কয়রা থানার বাসিন্দা।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ বিল্লালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং দস্যুমুক্ত রাখতে তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park