
শনিবার ০৬ এপ্রিল বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ এপ্রিল শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ০৩ টি মাথা, ০৮ টি পা, ০৩ টি মোবাইল ফোন ও ০১টি কাঠের নৌকাসহ ০৩ জন হরিণ শিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়।