1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের অভিযান জোরদার, দেড় বছরে আটক ৬১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনে দস্যুতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে কুখ্যাত কয়েকটি ডাকাত বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়মিত যৌথ অভিযানের পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, অভিযানে করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর সদস্যসহ মোট ৬১ জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে।

এ ছাড়া দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী-খালে নজরদারি জোরদারের পাশাপাশি ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। ব্রিফিংয়ে কোস্ট গার্ডের নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান (বিএন) উপস্থিত ছিলেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park