1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুন্দরবন দিবস ২০২৫ উপলক্ষে খুলনায় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৩০ মিনিটে খুলনা সাইকেলিং কমিউনিটির উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। “বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় প্রায় ৮০-৯০ জন সাইক্লিস্ট অংশ নেন।

শোভাযাত্রাটি খুলনার শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে রয়েল মোড়, পিটিআই মোড়, আহসান আহমেদ রোড, বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে খুলনা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল সুন্দরবন রক্ষায় জনসচেতনতা তৈরি করা এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়া। অংশগ্রহণকারীরা পোস্টার ও ব্যানার নিয়ে সাইকেল চালিয়ে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সুন্দরবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বনভূমি, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। তবে প্লাস্টিক দূষণসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখে এটি হুমকির সম্মুখীন। এ ধরনের উদ্যোগ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবন সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park