
নিজস্ব প্রতিবেদক
১০ই সেপ্টেম্বর মঙ্গলবার, সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য ওব্যাট হেল্পারস খুলনা এর উদ্যোগে এবং রেভা. আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল (সিএসএস) এর আয়োজনে খানজাহান আলী থানাধীন সবুজ পল্লী এলাকার ওব্যাট টিউটোরিং সেন্টার গিলাতলায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ওব্যাট হেল্পারস খুলনা শাখার প্রজেক্ট অফিসার জনাব মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে সকাল ৯.০০ টা থেকে ছানি অপারেশন ক্যাম্প এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ইতিমধ্যে সকলের আস্থা অর্জন করে ওব্যাট হেল্পারস সেই সুবাদে ওব্যাট টিউটোরিং সেন্টারে সেবা নিতে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ মানুষ। হাসপাতালের রেজিস্ট্রেশন কতৃপক্ষের মাধ্যমে জানা যায় প্রায় সাড়ে তিন শতাধিক মানুষ চোখের বিভিন্ন সেবা গ্রহণ করেছেন, এবং প্রায় ৯০ জন ছানি রোগী সনাক্ত করা হয়েছে। যাদের অপারেশন আগামী বুধবার ও বৃহস্পতিবার রেভা.আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।

ছানি অপারেশন কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর উপদেষ্টা আব্দুর রহিম মুজাহিদ, মোঃ রানা হোসেন, সানজিদা ইসলাম, এবং ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর সদস্য সামির আহমেদ, রনি হোসেন, রাজিয়া সুলতানা, লাভলী আক্তার, রাসেল আহমেদ, সুজন হোসেন, আরিফ আহমেদ, শারমিন, রিমা , বেলী , স্বপন কুমার, তৌহিদ হোসেন সহ আরো অনেকে।