1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সাংবাদিক ও সংগঠন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেক্স নিউজ

 

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ, সোচ্চার থাকার আহবান জানানো হয়েছে। দাবিটি বাস্তবায়নে সাংবাদিক সমাজকে আওয়াজ তোলারও আহবান জানিয়েছে বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের তিন মাসের আল্টিমেটাম আজ ৩০ জুন ২০২৪ তারিখ থেকে কাউন্টডাউন শুরু হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর এই ৩ মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম মালিক পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়নের জন্য একাত্মতা প্রকাশ করেছেন।

গত শনিবার ২৯ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যা চেষ্টার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক চছছফোরামের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ দাবি তুলে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম দেওয়া হয়।

আগামী ৩ মাসের মধ্যে মহান জাতীয় সংসদে সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করে দেশের সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করতে বিএমএসএফ’র পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর রবিবার দুুপুরে ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়নের দাবিতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে জোড়ালো দাবি তোলার আহবান জানন।

তিনি বলেন, দেশ স্বাধীনের ৫৩ বছরে হাজারো আইন পাস করা হলেও সাংবাদিক সুরক্ষায় আইনের ব্যাপারে কোন সরকার চিন্তা করেনি। রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকদের নিরাপদে কাজ করার সুযোগ দিতে হবে। পেশাগত নিরাপত্তাহীনতার কারনে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বহু সাংবাদিক পেশা ছেড়ে চলে গেছে। এভাবে চলতে থাকলে পেশাটি দূর্বল হয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যম বিলুপ্ত হয়ে গেলে দেশটিকে দূর্ণীতিবাজরা গিলে ফেলবে। আমরা আশা করছি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সাংবাদিক বান্ধব নেত্রী তাঁর হস্তক্ষেপে সাংবাদিকদের দীর্ঘদিনের যৌক্তিক এ দাবিটি অবশ্যই পূরণ করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হবেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park