
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল।
আজ বুধবার (৭ মে) ঢাকার সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পল থোপিলের নেতৃত্বে কানাডার একটি প্রতিনিধিদল এ সময় সেনাপ্রধানের সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, কারিগরি সহায়তা ও প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।