
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার): পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। তাঁরা যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার, এবং পরিদর্শন কর্মসূচির মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় পাকিস্তান নৌবাহিনী প্রধান ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত বহুপাক্ষিক নৌ-মহড়া ‘AMAN’-এ অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের পেশাদারিত্বের উচ্চ প্রশংসা করেন।সাক্ষাৎ শেষে উভয় পক্ষই ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।