1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃ তদন্ত বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষাৎ। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধ

১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান, এনডিসি, পিএসসি (অব:) এর নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।

সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যগণ – মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার, এসইউপি, পিবিজিএম, এডব্লিউসি, পিএসসি (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বীর প্রতীক (অব:), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি (অবঃ), ডিআইজি ড. এম. আকবর আলী, বিপিএম, পিপিএম (অবঃ), সহযোগী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক মো: শাহনেওয়াজ খান চন্দন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park