1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেনাবাহিনী থেকে বরখাস্ত আদেশ বাতিল ব্রিগেডিয়ার আযমীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত কর্মকর্তা ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্ত আদেশ গতকাল বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। জনাব আযমী বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে জনাব আমান আযমী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে তার সব সুযোগ-সুবিধা পাবেন।

ব্রিগেডিয়ার আযমীকে ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের সময় তার পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকা সময়ের সব বেনিফিট ও সুবিধা থেকে বঞ্চিত হন।

তিনি এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২০১৬ সালে ব্রিগেডিয়ার আযমীকে গুম করে আয়নাঘরে অন্তরীণ করে রাখা হয়। ২০২৪ সালের আগস্ট বিপ্লবের পর জনাব আমান আযমী মুক্তি লাভ করেন। গুম থাকা আট বছর তিনি সূর্যের আলো দেখার সুযোগ পাননি বলে জানান।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আযমী সেনাবাহিনীতে সোর্ড অব অনার পাওয়া একজন চৌকস কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে হওয়ার কারণে প্রাপ্য পদোন্নতি ও পদায়ন থেকে বঞ্চিত হন। একই কারণে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত ও পরে গুমের শিকার হতে হয় বলে জানা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park