1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন নববর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাসেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন নববর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫ (সোমবার): বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্দির পরিদর্শন করেন এবং উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক সংস্কৃতির অংশ। এ উৎসব দেশের সব ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও মজবুত করে।”

সেনাপ্রধান তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের অগ্রযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park