1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

মানবিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ৬ নম্বর সেন্টমার্টিন ইউনিয়নের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

দিনব্যাপী এই ক্যাম্পে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি সেবা গ্রহীতাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা গ্রহণকারীরা জানান, দ্বীপে চিকিৎসা সুবিধা সীমিত থাকায় নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ তাদের জীবনে বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপকূলীয় ও প্রান্তিক মানুষদের জন্য ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park