1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে সেনাবাহিনী প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি

ঢাকা, ০৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে আজ দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহের কার্যক্রম পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সফরে তিনি Special Representative of the Secretary General (SRSG) Ms. Valentine Rugwabiza এবং ফোর্স কমান্ডার Lieutenant General Humphrey Nyone এর সঙ্গে বৈঠক করেন। এছাড়া, Central African Republic Armed Forces (FACA) এর প্রধান General Mamadou Zephirin এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, সেনাবাহিনী প্রধান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট Faustin-Archange Touadéra মিলে বাংলাদেশ সেনাবাহিনীর নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট তাকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।

সফরে তিনি বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন এবং শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন। এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ০৩ মার্চ ২০২৫ তারিখে এই সফরে গিয়েছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park