1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেবায় অনন্য দৃষ্টান্ত: মহিনন্দ ইউনিয়ন পরিষদ এখন জনবান্ধব মডেল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ সেবার মানোন্নয়নে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী সরকারি সেবাকে পেশাগত দায়িত্ব নয়, বরং মানবিক অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কর্মচারীরা আন্তরিকভাবে কথা বলছেন এবং দ্রুততার সঙ্গে সেবা দিচ্ছেন। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদসহ সব ধরনের সেবায় সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ফি-ই নেওয়া হচ্ছে—অতিরিক্ত কোনো অর্থ আদায়ের অভিযোগ নেই।

উদ্যোক্তারা জানান, “আমরা চাই মহিনন্দ ইউনিয়ন পরিষদকে এমন এক মডেল ইউনিয়নে রূপান্তর করতে, যেখানে সেবাই হবে মূল লক্ষ্য।” সেবা নিতে আসা স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে এলেই দ্রুত সেবা পাওয়া যায়। কর্মকর্তাদের ব্যবহার অত্যন্ত ভদ্র ও আন্তরিক।”

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আয়েশা আক্তার জানান, “মানসম্মত ও টেকসই সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে কাঠামোগত উন্নয়নসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সে অনুযায়ী মহিনন্দ ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি।”

প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “সরকারি নির্ধারণের বাইরে কোনো অর্থ নেওয়া হয় না। ইউনিয়নের টেকসই উন্নয়ন ও জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।” স্থানীয়দের মতে, মহিনন্দ ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ গ্রামীণ প্রশাসনে এক ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park