1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সে গল্প মনোযোগ দিয়ে কেউই পড়তে চায়না

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চাঁদ,আপুকে একদিন বললাম-

আপু জানো?

কিছু কিছু মানুষ গল্পের মতন!

কখনো কখনো পড়া শুরু হলেও; শেষ করা হয়ে উঠেনা। তার আগেই অনেকে চলে যায় নতুন গল্পে।

আমি সেই না পড়া গল্পের মতন। অনেকেই শুরু করেছিলো, শেষ করতে পারেনি। চলে গেছে নতুন গল্পে। মনোযোগ দিয়ে এখনো সে নতুন গল্প পড়ছে হয়তো।

চাঁদ’আপু বললো-

মানুষ গল্পের প্রতিটি লাইনে বিস্ময় চায়। যে গল্প প্রতিটি শব্দে তার পরের শব্দ পড়বার আগ্রহ তৈরী করতে পারেনা, সে গল্প মনোযোগ দিয়ে কেউই পড়তে চায়না।

আমি বললাম-

কিন্তু আপু, আমি তো সেসব গল্পের মতন নই। আমার প্রতি লাইনে লাইনে বিস্ময় নেই। আমার প্রতি শব্দে কৌতুহল জন্মায় না। তবে যদি কেউ মনোযোগ দিয়ে এই একঘেয়ে গল্প পড়তে পারতো, শেষে এসে সে হয়তো ডুবে যেতো এক বিস্ময়ের সমুদ্রে। অথচ, সেখানে কেউ পৌঁছাতেই পারলো না।

চাঁদ’আপু আমার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে জবাব দিলো-

কয়েকটি গল্পের বই পাশাপাশি সাজিয়ে রেখে কেউই এই একঘেয়ে গল্পে সময় বিনিয়োগ করতে চাইবেনা। যার কাছে কেবল একটিই গল্পের বই, অন্য কোন গল্প জমা নেই; এমন কোন এক মনোযোগী পাঠক হয়তো ঠিকই অনাগ্রহ নিয়ে পড়তে পড়তে পুরো গল্প শেষ করে উঠবে। আর সবশেষে তার চোখ থেকে উপচে পড়তে থাকবে তুমুল বিস্ময়। গল্প শেষ হওয়ার আফসোসে সে হয়ে উঠবে মৃত নদীর মতন শান্ত ও শীতল।

সেই থেকে আমি একজন মনোযোগী পাঠকের জন্য অপেক্ষায় আছি। যার হাতে আর কোন গল্পের বই নেই। আমিই তার গল্পের বই; আমিই তার গল্প।

লেখকঃ রোদেলা আক্তার রেশমি

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park