1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সোনাইছড়ি খালে মাটি কাটার মহোৎসব, প্রশাসনের নজরদারি জোরদার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শাহাদাত কামাল শাকিল

কুমিল্লা সদর দক্ষিণের সোনাইছড়ি খাল ও খালের পাড়ের মাটি কাটার মহোৎসব চলছে, যা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অব্যাহত রয়েছে। প্রশাসনের নজরদারি ও অভিযানের পরও একাধিক সিন্ডিকেট রাতদিন মাটি কেটে নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলিয়ারা উত্তর ইউনিয়নের জঙ্গলপুরে ফসলি জমি সংস্কারের নাম করে একাধিক সিন্ডিকেট রাতের আঁধারে সোনাইছড়ি খাল ও খালের পাড়ের মাটি উত্তোলন করছে। মাটি কাটার সাথে জঙ্গলপুরের শাহ আলম ওরফে শাউল্লা, সামীম, নেয়ামত ওরফে লেউম্মাসহ তিনটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এছাড়াও চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া বাজার সংলগ্ন এলাকায় সোনাইছড়ি খালের মাটি ও খালপাড়ের গাছ কেটে নিচ্ছে স্থানীয় একটি সিন্ডিকেট। এ কাজে ইউসুফ, মোশারফ, সমির, জাকির, সাক্কুসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। গাছ কাটার বিষয়ে টঙ্গীর পাড়ের মোহাম্মদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

চৌয়ারা বাজার সংলগ্ন রায়পুরেও খালের মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। উত্তোলিত মাটি আশপাশের বিভিন্ন ইটভাটা ও পুকুর ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় সচেতন মহল এ অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম জানান, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে বেকু ও মাটি বহনকারী গাড়ি জব্দ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সোনাইছড়ি খাল রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, খাল ও খালপাড় কাটা বন্ধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park