1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সোনাডাঙ্গা থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা সোনাডাঙ্গা থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৪ (সোমবার) ৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১০ টায় জিয়া হল চত্বরে হাফিজুর রহমান মনির সভাপতিত্বে এবং সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন শুরু হওয়ার পূর্বে সম্মেলনের প্রধান অতিথি খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর এর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান সাংবাদিকদের সাথে বিএনপির বর্তমানে সার্বিক বিষয় নিয়ে সাময়িক আলোচনা করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার সার্বিক বিষয়ে পদক্ষেপ নিবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে। সরকার নির্বাচন নিয়ে ভাববে।

তিনি আরও বলেন, দলের মধ্যে কোন বিভেদ নেই। দল ঐক্যবদ্ধ রয়েছে৷ দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে। কিন্তু অনু প্রবেশকারী দলে কোন রকমের পদ পাইবেনা বলে তিনি জানান । এ সময় এস এম শফিকুল আলম মনা, আহবায়ক খুলনা মহানগর বিএনপি, বিশেষ অতিথি আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কৃষিবিদ শামিমুর রহমান গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রধান বক্তা জয়ন্ত কুমার কুন্ডু সহ- সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ বক্তা আমিরুজ্জামান খান শিমুল সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি। এছাড়া উক্ত সম্মেলনে সোনাডাঙ্গা থানা বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park