
তৌকিত আহমেদ (ইমন)
গ্রামের মেঠোপথে শিশির ভেজা ভোর,
কচি পায়ে হেঁটে যাই দূরের মনের ডোর।
মাঠের মধ্যে ছুটে বেড়াই মুক্ত আকাশ তলে,
হাঁস-মুরগির ডাক শুনি, গাছে কাকের কলরবে।
নদীর পাশে বসে থাকি, ঢেউয়ের সুরে গান,
বাতাসে ভেসে আসে ধানের মিঠে ঘ্রাণ।
গাছের ছায়ায় লুকোচুরি, আম কুড়াই পথে,
মায়ের ডাকে দৌড়ে যাই বিকেলের অগোচরে।
কাকতাড়ুয়া দেখে ভয় পাই, আবার হাসি খেলে,
বৃষ্টির দিনে ছাতা ছাড়া ভিজি প্রাণ খুলে।
প্রজাপতির পিছে ছুটি, ঘাসে গড়াগড়ি,
সন্ধ্যার বাঁশির সুরে মন হয় আনমনা ভারী।
গ্রামের সেই শৈশব, মনে থাকে চিরকাল,
স্মৃতির পাতায় আঁকি সুখের অমূল্য পাল।
পুকুরের ধারে মাছ ধরার আনন্দের দিন,
এখনো মাঝে মাঝে ফিরে যেতে চাই আমি।