1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সোমালিয়া উপকূলের কাছে নোঙ্গর করেছে এমভি আব্দুল্লাহ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ভারত মহাসাগর থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ার উপকূলের কাছাকাছি নোঙ্গর করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম।

 

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমালিয়ার দস্যুদলের পক্ষ থেকে যেকোনো সময় যোগাযোগ করা হতে পারে।

 

যদিও এর আগে এমভি আব্দুল্লাহর অবস্থান জানিয়েছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক শিপিং সোর্স থেকে জাহাজটির সর্বশেষ অবস্থানের ছবি পাঠানো হয়েছে।

 

সে অনুযায়ী সোমালিয়ার উপকূল থেকে প্রায় ৭২ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি। একই গতিতে চলতে থাকলে আজ বিকেল নাগাদ জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছাতে পারে।

 

তিনি জানান, বাংলাদেশ সময় ভোর ৬টায় তোলা ছবিতে দেখা যায়, ছিনতাই হওয়া জাহাজটির সর্বশেষ অবস্থান সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে।

 

শাখাওয়াত হোসেন বলেন, ছবিতে জাহাজটি যে অভিমুখে চলতে দেখা গেছে, সেই অনুযায়ী সেটি সোমালিয়ার গারাকাদ বন্দরের দিকে যাচ্ছিল। যদি বর্তমান গতি অব্যাহত রেখে জাহাজটি চলে, তাহলে আজ বিকেলের মধ্যে সেটি সোমালিয়া উপকূলে পৌঁছাতে পারে।

 

এদিকে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর নিরাপদ উদ্ধারের বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।

 

সিনিয়র সহকারী সচিব (আফ্রিকা) মো. ইফতেখার রহমানের সই করা চিঠিতে বলা হয়, জাহাজের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার লক্ষ্যে কৌশল নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হবে।

 

সভায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সভাপতিত্ব করবেন বলে চিঠিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park