1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল গফফার মোল্যা আর নেই নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার কালিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক জমজমাট ভোটে পালের বাজার কমিটির নির্বাচন সম্পন্ন; নতুন নেতৃত্বে ব্যবসায়ীদের প্রত্যাশা নড়াগাতীতে প্রবাসীর দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নড়াইলে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট কালিয়ায় এইচএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও সরকারি কম্পিউটার ভাঙচুরের অভিযোগ, মামলা দায়ের নড়াইল-১ আসনে উন্নয়নের গতি অব্যাহত, সমান গুরুত্ব পাচ্ছে সব এলাকা স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এতে ঘরটি আংশিকভাবে পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ০৪ নম্বর ঘরে বসবাস করতেন তাসলিমা আক্তার ও তার স্বামী শাহআলম হোসেন বাবু। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে ওই দিন স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে মারধর করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাসলিমা আক্তার তার সন্তানকে নিয়ে ঘর ছেড়ে চলে যান।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার আগে অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ অবস্থায় বলেন— “আমি যদি এই ঘরে থাকতে না পারি, তাহলে ঘর পুড়িয়ে দেব।” এরপর রাতের কোনো এক সময় আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে আগুন লাগে বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের অধিকাংশ আসবাবপত্র ও অংশ পুড়ে যায়।

ভুক্তভোগী তাসলিমা আক্তার বলেন, তিনি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। সরকারি সহায়তায় পাওয়া একমাত্র আশ্রয়স্থলটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন তিনি চরম অনিশ্চয়তা ও মানবেতর পরিস্থিতিতে রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park