1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক:

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলার মধ্যে।

সাখাওয়াত হোসেন বক্তব্য দেয়ার পরই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজার খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। মিছিলটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park